ঋগ্বেদ বাংলা ভাষ্য
বিশুদ্ধ ঋগ্বেদের বাংলা অনুবাদ
অগ্নিমীলে পুরোহিতং যজ্ঞস্য দেবমৃত্বিজম্। হোতারং রত্নধাতমম্।।
অগ্নিম্। ঈলে। পুরঃঽহিতম্। যজ্ঞস্য। দেবম্। ঋত্বিজম্। হোতারম্। রত্নঽধাতমম্।।
বেদ পরিচিতি
ঋগ্বেদ কী?
ঋগ্বেদ হলো পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ। এটি ১০টি মন্ডল, ১০২৮টি সূক্ত এবং ১০৫৫২টি মন্ত্রের সংকলন। 'ঋক্' শব্দের অর্থ হলো যা দ্বারা প্রশংসা করা হয়। অর্থাৎ, যে বেদে স্তুতি বা প্রশংসামূলক মন্ত্র রয়েছে, তাকে ঋগ্বেদ বলে।
ঋগ্বেদের গুরুত্ব
মানব সভ্যতার ঊষালগ্নে জ্ঞান, বিজ্ঞান, দর্শন এবং সমাজব্যবস্থার মূল ভিত্তি ছিল এই ঋগ্বেদ। এতে ঈশ্বর স্তুতির পাশাপাশি প্রকৃতি, সৃষ্টিতত্ত্ব, ঔষধ, কৃষি, এবং উন্নত জীবনযাপনের নির্দেশনা রয়েছে।
“ঋগ্বেদ জ্ঞানের আকর। সত্য ও ন্যায়ের পথে চলার শাশ্বত বাণী এতে ধ্বনিত হয়েছে।”
মতামত দিন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন